অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহযোগিতা চায় দিল্লি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১: ৩৩

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত স্বদেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের কাছে কার্যকর ও সমন্বিত সহযোগিতা চেয়েছে দিল্লি। বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে প্রায় ২ হাজার ৮৬২টি নাগরিকত্ব সংক্রান্ত নথি পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, এর মধ্যে বহু আবেদন ৫ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে, যা অত্যন্ত উদ্বেগের। এই জটিলতা নিরসনে এবং নাগরিকত্ব নিশ্চিতকরণ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকার প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, যেকোনো দেশের নাগরিকই হোক না কেন, অবৈধভাবে বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানো দিল্লির একটি সুষ্পষ্ট ও নির্ধারিত নীতি। এ লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের মধ্যে জোরালো প্রশাসনিক সমন্বয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
একই ব্রিফিংয়ে বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন এবং অন্যান্য অভিন্ন নদীর ইস্যু নিয়েও কথা বলেন রনধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি আন্তঃসীমান্ত নদী দুই দেশের অভিন্ন সম্পদ, যা উভয় পক্ষই ব্যবহার করে থাকে। এসব নদী-সংক্রান্ত যেকোনো সমস্যা বা পানি বণ্টনের বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে একটি সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো ও নিয়মিত বৈঠকের ব্যবস্থা রয়েছে। বর্তমানে বিদ্যমান সে ব্যবস্থার মাধ্যমেই পানি সংক্রান্ত যাবতীয় ইস্যু সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারত আশা করে, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এবং নিয়মিত আলোচনার মাধ্যমেই এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।
সূত্র: দ্য হিন্দু

/এমএকে/

ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়