৩০ বছর বয়সেই অবসরে জার্মান ফুটবলার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

৩০ বছর বয়সেই অবসরে জার্মান ফুটবলার
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১: ২১

নিকলাস সুলে। ছবি: সংগৃহীত
মাত্র ৩০ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান ডিফেন্ডার নিকলাস সুলে। চলতি মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার পাশাপাশি ফুটবল ক্যারিয়ারও শেষ করতে যাচ্ছেন তিনি।
জার্মান জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলা এই ডিফেন্ডার মূলত দীর্ঘমেয়াদি চোটের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন।
সুলে ২০১৭ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পূর্বে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন হফেনহেইম ক্লাবে। এরপর বাভারিয়ানদের হয়ে পাঁচবার বুন্দেসলিগা এবং ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। পরে ২০২২ সালে ডর্টমুন্ডে যোগ দেন তিনি।
বাভারিয়ানদের হয়ে পাঁচটি বুন্দেসলিগা শিরোপা এবং ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। এরপর ২০২২ সালে যোগ দেন ডর্টমুন্ডে।
বৃহস্পতিবার (৭ মে) এক পডকাস্টে সুলে জানান, গত মাসে হফেনহেইমের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
বারবার গুরুতর ইনজুরির ধকল নিতে চান না বলেও জানিয়েছেন জার্মান এই ডিফেন্ডার। সুলে বলেন, ‘জীবনে এগিয়ে যাওয়ার চেয়ে অন্য কোনো খারাপ বিষয়ই আমি কল্পনা করতে পারি না। স্বাধীন হওয়া, ছুটি কাটানো, শিশুদের সঙ্গে সময় উপভোগ করার মতো বিষয় রয়েছে। এসবের মাঝেই আমাকে তৃতীয়বারের মতো ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে হতো।’
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড এখন পর্যন্ত ৬৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ এরইমধ্যে শিরোপা নিশ্চিত করেছে।

/টিই/

এনরিকে আমাদের সেরা সম্পদ: খেলাইফি
মাশরাফির রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক