শিরোনাম

প্রাইভেটকারে লুকানো ছিলো ২৬ স্বর্ণের বার, আটক ৩ পাচারকারী

যশোর সংবাদদাতা
প্রাইভেটকারে লুকানো ছিলো ২৬ স্বর্ণের বার, আটক ৩ পাচারকারী
আটক তিন ব্যক্তি। ছবি: সংবাদদাতা

যশোর-নড়াইল মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাদেরকে আটক করেছে ৪৯ বিজিবি।

আটকরা হচ্ছেন, যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি হোসেন, চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাক আলির ছেলে আব্দুল গনি ও সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল হোসেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন প্রাইভেটকারটিতে তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো প্রাইভেটকারের হেড রেস্টে লুকানো অবস্থায় ছিল। আটক ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের স্বর্ণের বারের বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন। পাচারকারীদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসআর/