শহরের প্রাথমিক চিকিৎসাসেবা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে
বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৭: ১৮

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের শহরাঞ্চলের প্রাথমিক চিকিৎসাসেবা চলে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। দীর্ঘদিন ধরে এই সেবাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ছিল। সারা দেশের ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৪ মে) এক চিঠিতে এই তথ্য জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, শহরাঞ্চলের মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অধীনে নির্মিত ১৯২টি নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র এখন থেকে স্বাস্থ্যসেবা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এই কেন্দ্রগুলোর মধ্যে ১২টি সিটি কর্পোরেশন ও ২৩টি পৌরসভার স্বাস্থ্য অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট একটি প্রস্তাব পাঠানো হলে তিনি তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সিটিজেন জার্নালকে বলেন, এখন থেকে শহরের মানুষের জন্য প্রাইমারি চিকিৎসাসেবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।
২০০৯ সালের পর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যায় শহরের স্বাস্থ্যসেবা বিভাগ। এতে খুবই সমস্যা তৈরি হয়। কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কোনো চিকিৎসক নার্স কিংবা অন্যান্য স্টাফ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেষণে নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছিল। তবে যথাযথ জনবল সংকটের কারণে মানুষ সেখানে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ছিল।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ১৯২টি আরবান প্রাইমারী হেলথকেয়ার সেন্টারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০টি, উত্তর সিটিতে ১৫টি, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪১টি, খুলনা সিটিতে ২৮টি, রাজশাহীতে ১১৭টি রয়েছে।

/এসবি/

দেশে এইডস আক্রান্ত ৭৫% বিদেশফেরত ব্যক্তি