ইরানে নতুন করে হামলার ছক কষছে ইসরায়েল, ওয়াশিংটনকে বার্তা

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির মধ্যেই ইরানে নতুন করে হামলা শুরু করতে চায় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় এ ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা বা সমঝোতাকে শুধু ‘সময়ের অপচয়’ বলে মনে করছে ইসরায়েল। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে তারা ইরানের মূল ভূখণ্ডে আবারও সামরিক অভিযান চালাতে আগ্রহী।
গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইরানে হামলার জন্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন তালিকায় ইরানের বেশিরভাগ অপরিশোধিত তেল শোধনাগার ও এ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, যুদ্ধ পুনরায় শুরু হলে ইরানে হামলা চালানোর জন্য সেনাবাহিনীর একাধিক লক্ষ্যবস্তু প্রস্তুত রয়েছে।
আইডিএফ কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবানন সফরকালে তিনি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সমন্বয় সর্বদা অব্যাহত রয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
জামির বলেন, ‘ইরানে আক্রমণের জন্য আমাদের আরও একাধিক লক্ষ্যবস্তু প্রস্তুত রয়েছে। আমরা একটি তীব্র ও ব্যাপক অভিযান শুরু করার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি, যা আমাদের সাফল্যকে আরও গভীর করতে এবং ইরানি শাসনব্যবস্থাকে দুর্বল করতে সাহায্য করবে।’
এর মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে, তারা যেকোনো উপায়ে ইরানে আবার আক্রমণ শুরুর পথ খুঁজছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর, টাইমস অব ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে কী আছে