শিরোনাম

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) সরকারি অফিস খোলা থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সবশেষ ঈদুল ফিতরেও টানা ৭ দিনের ছুটি ছিল।

আজ বৃহস্পতিবার একই বৈঠকে সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

/টিই/