শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘যোগাযোগ উৎসব’ আজ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘যোগাযোগ উৎসব’ আজ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ‘যোগাযোগ উৎসব ২০২৬’ আজ শুক্রবার (৮ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

বর্ণিল এই আয়োজনে বিভাগের শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন। ডিইউএমসিজেএএ’র বার্ষিক সাধারণ সভা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠাানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে এই উৎসব সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই উৎসবের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে ‘বাকস্বাধীনতার প্রহসন ও সাংবাদিকতায় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার গুণীজনেরাও উপস্থিত থাকবেন।

একই দিন ডিইউএমসিজেএএ’র নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে শুধু অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরা ভোট দিতে পারবেন।

/বিবি/