শিরোনাম

ভালভের্দে-চুয়ামেনি বিরোধে রিয়ালে অস্বস্তি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভালভের্দে-চুয়ামেনি বিরোধে রিয়ালে অস্বস্তি
চুয়ামেনি ও ভালভের্দে। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন শেষ করার পথে তারা। যার প্রভাব পড়েছে দলের অভ্যন্তরীণ পরিবেশে। দলের ভেতরের পরিবেশে অস্বস্তি তৈরি হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে আসন্ন এল ক্লাসিকোর আগে অনুশীলনে দলের দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়ে চুয়ামেনির মধ্যে হাতাহাতি হয়েছে। ফাউলের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় দুজনের মধ্যে তর্ক, যা দ্রুত উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয়।

এ সময় দুজনই একে অপরকে ধাক্কা দেন। যা পরে ড্রেসিংরুম পর্যন্ত গড়িয়েছে। বিব্রতকর এ ঘটনাকে ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতার একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এবং দ্রুতই তা পুরো দলের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

রিয়াল যে শিরোপা–খরায় থাকার চাপ নিতে পারছে না, এসব বিব্রতকর ঘটনাতেই তা পরিষ্কার। শুধু ভালভের্দে-চুয়ামেনির হাতাহাতিই নয়, সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটেছে, যা দলের সংহতিকে প্রশ্নবিদ্ধ করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দেওয়া তথ্য অনুযায়ী কোচ আলভারো আরবেলোয়ার জন্য পরিবেশ বেশ কঠিন হয়ে উঠেছে। অন্তত ছয়জন খেলোয়াড় তার সঙ্গে যোগাযোগ রাখছেন না বলেও দাবি করা হয়েছে।

এর আগে আন্তোনিও রুডিগার ও আইভারো কারেরাসের মধ্যকার বিরোধের খবর সামনে এসেছিল। তবে কারেরাস জানিয়েছেন, রুডিগারের সঙ্গে তার বিরোধ মিটে গেছে।

রিয়ালে চলমান বিতর্কের মধ্যে নাম আছে কিলিয়ান এমবাপ্পেরও। সাম্প্রতিক সময়ে ইতালিতে তার অবকাশযাপন নিয়েও চলছে সমালোচনা।

সব মিলিয়ে মাঠের ব্যর্থতা রিয়ালের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

/টিই/