সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সচিবালয় সম্মেলন কক্ষে সিলেট বিভাগের পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে আয়োজিত সভা শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। তাই আমরা আইনশৃঙ্খলা রক্ষার্থে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখতে পারি না। কীভাবে পর্যায়ক্রমে তাদের ফিরিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে পুলিশের মনোবল ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। আশা করা যাচ্ছে, পুলিশ বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

সড়ক ও রেলপথের পাশে পশুর হাট বসা নিয়ে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর