শিরোনাম

সিলেট টেস্টে সাদমানের জায়গায় জাকির

নিজস্ব প্রতিবেদক
সিলেট টেস্টে সাদমানের জায়গায় জাকির
জাকির হাসান ও সাদমান ইসলাম। ছবি: সংগৃহীত

চোটের কারণে সিলেটে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বুকের আঘাত পাওয়ায় ছিটকে গেছেন সাদমান। তার বদলে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসানকে।

প্রথম টেস্টে ক্যাচ ধরার সময় বুকে আঘাত পান সাদমান। প্রথম টেস্টে সাদমান খুব একটা ভালো করতে পারেননি। দুই ইনিংসে তিনি আউট হয়েছেন যথাক্রমে ১৩ ও ১০ রানে।

অনেক দিন পর দলে ফিরলেন জাকির। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন এই বাঁহাতি।

সিলেট টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

/টিই/