১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে সূর্যবংশী

১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে সূর্যবংশী
সিটিজেন স্পোর্টস ডেস্ক

রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীর ওপর আস্থা রেখেছে। নিয়মিত সুযোগ পেয়ে আইপিএল মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন বৈভব। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জায়গা পেয়েছেন ভারত ‘এ’ দলে।
শ্রীলঙ্কায় হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারত ‘এ’ স্কোয়াডে রাখা হয়েছে এই তরুণ ব্যাটারকে। ভারত ‘এ’ দলের হয়ে ভালো খেলতে পারলে জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সহজ হবে বৈভবের জন্য।
এই সিরিজের দলে আরও সুযোগ পেয়েছেন আইপিএলে আলো ছড়ানো দুই ওপেনার প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং। পাঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করা এই দুই ব্যাটারের পাশাপাশি বল হাতে নজর কাড়া আনশুল কাম্বোজও ডাক পেয়েছেন স্কোয়াডে।
আগামী ৯ জুন শুরু হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে ভারত ‘এ’ দল ছাড়াও খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল।
ভারত ‘এ’ দল
তিলক ভার্মা, প্রিয়ানশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, প্রভসিমরান সিং, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।

সৌদিতে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ