‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেকেন্ড-থার্ড টিম নেই’

নিজস্ব প্রতিবেদক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। তাতে দ্বিতীয় ম্যাচটি স্বাগতিকদের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। নিউজিল্যান্ডের ওয়ানডে দলে খেলা নিয়মিতদের অনেকেই এই সিরিজ খেলতে আসেননি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে। তবু প্রথম ম্যাচ হারে ব্যাকফুটে মেহেদী হাসান মিরাজের দল।
সোমবার (২০ এপ্রিল) শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে কিউইদের। তার আগে সংবাদ সম্মেলনে পেসার শরিফুল ইসলাম বললেন, আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।
বাংলাদেশের কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজ শুরুর আগে বলেছিলেন, নিউজিল্যান্ডের এই দলকে পূর্ণশক্তির দলের মতোই সমীহ করছেন তারা।
শরিফুল বলেন, ‘আন্তর্জাতিক দলের কোনো সময় সেকেন্ড টিম, থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে। এখনও আমাদের হাতে দুটি ম্যাচ আছে। আমাদের সামর্থ্য আছে যে ঘুরে দাঁড়াতে পারবো।’
প্রথম ম্যাচ ২৬ রানে হারের পর সাইফ হাসান জানিয়েছিলেন তাওহীদ হৃদয়কে শেষ পর্যন্ত সাপোর্ট দিতে পারলে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতো। সিরিজ জয় নিয়ে শরিফুল আরও বলেন, ‘একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’
সোমবার (২০ এপ্রিল) খেলা শুরু বেলা ১১টায়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী
৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা