শিরোনাম

পাকিস্তানে মসজিতে বোমা হামলায় নিহত বেড়ে ৩১

পাকিস্তানে মসজিতে বোমা হামলায় নিহত বেড়ে ৩১
পাকিস্তানে মসজিদে বোমা হামলা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় অন্তত ১৬৯ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি আত্মঘাতি বোমা হামলা বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হামলার পেছনে ভারত ও আফগানিস্তানের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, এটা প্রমানিত যে হামলায় জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে যাতায়াত করেছে। ভারত ও আফগানিস্তানের যোগসাজস শিগগিরই প্রকাশ পাবে।

স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ১ হাজার ২০০ পুলিশ ও উদ্ধার কর্মী গেছেন।

জেলা প্রশাসনের মুখপাত্র জানান, বোমা বিস্ফোরণের জায়গাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

/টিই/