কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯: ২৯

ছবি: সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বাসার সামনে খেলার সময় একটি দ্রুত গতির অটোরিকশা তার উপর দিয়ে উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার (৬ মে) বেলা ৩টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজারের ৭ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকাল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবদুস সালাম জানান, শিশুটির পরিবার কামরাঙ্গীরচরের সিলেটি বাজার ৭ নম্বর গলিতে থাকেন। তার বাবা মো. মোস্তফা ইসলামবাগে দিনমজুরের কাজ করেন। আর মা লাভলী আক্তার অন্যের বাসায় কাজ করেন। শিশুটি বাসার সামনের গলিতে অন্য বাচ্চাদের সাথে খেলছিল। তার মা বাসার ভিতরে ছিলেন। তখন আরেক শিশু (নার্গিসের ছেলে) জান্নাতিকে কোলে করে বাসার ভিতর নিয়ে আসে। তখন সে জানায়, গলিতে খেলার সময় একটি অটোরিকশা তার উপর দিয়ে উঠিয়ে দেয় এবং রিকশা চালক তৎক্ষণাৎ পালিয়ে গেছে।
তখন শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে মৃত বলে জানান।
এ ঘটনায় চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এমআর/