শিরোনাম

আরাঘচির ফিরে আসা ইতিবাচক: ইসলামাবাদ

সিটিজেন ডেস্ক
আরাঘচির ফিরে আসা ইতিবাচক: ইসলামাবাদ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সম্ভাব্য ইসলামাবাদ প্রত্যাবর্তনকে ‘নতুন সম্ভাবনা’ হিসেবে দেখছেন পাকিস্তানি কূটনীতিকরা। তাদের মতে, এটি কোনোভাবেই আলোচনা ভেস্তে যাওয়ার ইঙ্গিত নয়, বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ারই একটি স্বাভাবিক ধাপ।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ইসলামাবাদ সফর শেষে আরাঘচি ওমানে যান। যেখানে তিনি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই তার আবার ইসলামাবাদে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, রবিবার (২৬ এপ্রিল) তিনি সেখানে পৌঁছাতে পারেন।

পাকিস্তানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) তিনি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এই বৈঠকগুলোকে চলমান কূটনৈতিক উদ্যোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

ইসলামাবাদের নীতিনির্ধারক মহল মনে করছে, এই প্রত্যাবর্তন আসলে আলোচনার গতি ধরে রাখার একটি ইতিবাচক সংকেত। তাদের প্রত্যাশা, ধাপে ধাপে এই প্রক্রিয়া আরও এগোবে এবং শেষ পর্যন্ত তা দৃশ্যমান অগ্রগতির দিকে নিয়ে যাবে।

সূত্র: আল জাজিরা

/এমআর/