হামলা হলে অপ্রত্যাশিত মাত্রায় জবাব দেবে ইরান: আইআরজিসি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ১৩

ইরানি মিসাইল। ছবি: সংগৃহীত
শত্রুপক্ষ কোনো ধরনের ভুল পদক্ষেপ নিলে বা নতুন করে হামলা করলে তার জবাব প্রত্যাশার সীমা ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রবিবার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরএনএ)-র বরাতে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান ‘সংযত ও কৌশলগত নীরবতা’কে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বরং এই নীরবতা পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় ‘ভয়াবহ প্রতিক্রিয়ায়’ রূপ নিতে পারে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যুদ্ধপ্রবণ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী’ প্রতিপক্ষ যদি ভুল হিসাব করে বা নতুন করে হামলা চালায়, তবে তার বিরুদ্ধে কঠোর ও ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

/এমআর/