রিয়া চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট ‘ডি-ফ্রিজ’ করার নির্দেশ

সিটিজেন ডেস্ক

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আলোচনায় আসা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় সচল করার নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৫ এপ্রিল) বিশেষ এনডিপিএস আদালত এ নির্দেশ দেন। এর মাধ্যমে প্রায় চার বছর ধরে চলা তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া থেকে তারা আইনি জটিলতা থেকে মুক্ত হলেন।
২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদক তদন্তের অংশ হিসেবে রিয়া ও তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অ্যাকাউন্ট জব্দের ক্ষেত্রে সংস্থাটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি।
রিয়া ও শৌভিক তাদের আইনজীবী আয়াজ খান ও জেহরা চরণিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানান। শুনানিতে আইনজীবীরা যুক্তি দেন, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ৬৮এফ ধারা অনুযায়ী কোনো সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক, যা এই ক্ষেত্রে মানা হয়নি।
আদালত পর্যবেক্ষণে বলেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন না নেওয়ায় জব্দ প্রক্রিয়াটি বৈধ হয়নি। ফলে রিয়া ও শৌভিকের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় ব্যবহার করার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংক্রান্ত তদন্তে রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি জামিনে মুক্তি পান।