রাজশাহীর সেই শিক্ষিকা বরখাস্ত
রাজশাহী সংবাদদাতা

রাজশাহীর সেই শিক্ষিকা বরখাস্ত
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ৪৫

ছবি: সংগৃহীত
বিএনপির স্থানীয় নেতার সঙ্গে মারামারির ঘটনায় জড়িত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল। তিনি রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজের শিক্ষক।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান এ তথ্য জানিয়েছেন।
আছাদুজ্জমান জানান, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। ঘটনার পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে এ মারামারি ঘটনা ঘটে। এ ঘটনার ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওই শিক্ষিকাকে বিএনপির এক কর্মীকে থাপ্পড় মারতে দেখা গেছে।
অন্যদিকে বিএনপি কর্মীকে দেখা গেছে ওই শিক্ষিকাকে জুতাপেটা করতে। এতে জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়।

/এসআর/