বাড়লো লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি

বাড়লো লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি
সিটিজেন ডেস্ক

উত্তেজনার মধ্যেই লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহের জন্য বাড়লো। মার্কিন প্রেডিসডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘বৈঠকটি খুব ভালো হয়েছে। হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে।’
ট্রাম্প আরও জানান, অদূর ভবিষ্যতে তিনি একটি বৈঠকের আয়োজন করবেন। যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকবেন।
এর আগে, গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন ট্রাম্প।
সূত্র: এপি