শিরোনাম

মোস্তাফিজ-শান্ততে সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোস্তাফিজ-শান্ততে সিরিজ বাংলাদেশের
ষষ্ঠবারের মতো ওয়ানডেতে ৫ উইকেট নিলেন মোস্তাফিজ। ছবি: ক্রিকইনফো

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তাতে ২-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে কিউইরা অলআউট হয় ২১০ রানে।

রান তাড়া করতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর হয় ৪৬ রানের জুটি। দ্রুত আরও এক উইকেট পতনের পর চতুর্থ উইকেটে হয় ৪৭ রানের জুটি। এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট পতন হয়।

নিউজিল্যান্ডের ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করেন চার ব্যাটসম্যান। মোস্তাফিজুর রহমান ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। দলে ফিরেই পার্থক্য গড়ে দিলেন মোস্তাফিজ। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।

ওপেনার নিক কেলি ৮০ বলে খেলেন ৫৯ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা। এছাড়া উইল ইয়ং করেন ১৯ রান। মুহাম্মাদ ৩৬ বলে ২৫ রান করেন।

কিউইদের ইনিংস দুইশো পেরোয় ডিন ফক্সক্রফটের ইনিংসে। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নেমে করেন দ্বিতীয় ফিফটি। তিনি করেন ৭২ বলে ৭৫ রান। তার ইনিংসে ছিল ৭ ছক্কা। ফক্সক্রফট শেষ ব্যাটার হিসেবে আউট হন। এর আগে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ৫৯ রান করেছিলেন ফক্সক্রফট।

তার আগে বাংলাদেশের ইনিংস বড় হয় নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে। শান্ত ৯ চার ও ২ ছক্কায় ১১৯ বলে ১০৫ রান করেন। এছাড়া লিটন দাস ৭৬ রান করে আউট হন। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৩ রানে।

/টিই/