যুক্তরাষ্ট্র থেকে পাম তেল কিনছে সরকার

যুক্তরাষ্ট্র থেকে পাম তেল কিনছে সরকার
বিশেষ প্রতিনিধি

দেশে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পাম অলিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠান পাওয়ারহাউজ জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এসব ভোজ্যতেল কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯৩২ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়। সেই কার্যক্রম স্বাভাবিক রাখতে এ পাম তেল কেনা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে একই সভায় স্থানীয় দরপত্রের মাধ্যমে চার লটে আট হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতেই এসব পণ্য সংগ্রহ করা হচ্ছে।