৬ পাটকল লিজ দেওয়া হবে: সাংবাদিকদের মন্ত্রী

সিটিজেন ডেস্ক

চলতি বছরের মধ্যেই ৬টি পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ মিল ইজারা-সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বন্ধ পাটকলগুলোর বর্তমান অবস্থা, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং কীভাবে দ্রুত বিনিয়োগ আকর্ষণ করা যায় তা নিয়ে বিষয় পর্যালোচনার জন্যই এ বৈঠকের আয়োজন করা হয়।
তিনি জানান, ইতোমধ্যে কিছু পাটকল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা ইতিবাচক ফল দিচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও ছয়টি পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিটি মিলে এক হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। মিলভেদে প্রায় ২০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত নতুন বিনিয়োগ আসতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন সব মিলই পুনরায় উৎপাদনে ফিরবে কিছু পাট খাতে এবং কিছু ভিন্ন শিল্পে বিনিয়োগের মাধ্যমে। এতে কর্মসংস্থান বাড়বে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি বিকল্প শিল্প গড়ে উঠবে।
এ সময়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, পাট ও টেক্সটাইল মিলগুলো পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য বন্ধ মিলগুলোকে আবার অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় করে তোলা।