শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মারা গেছে। এর মধ্যে একজন হাম আক্রান্ত হয়ে এবং বাকি চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, হামে আক্রান্ত হয়ে গত ১৫ মার্চ এখন পর্যন্ত মোট শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আর একই সময়ে উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৮৪৫ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭২৮ শিশু।

/এফআর/