মধ্যপ্রাচ্যে ১৯ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক

মার্কিন সামরিক তৎপরতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি শক্তিশালী বিমানবাহী রণতরীসহ মোট ১৯টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্যমতে, মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভারত মহাসাগরেও বর্তমানে আরও ৭টি মার্কিন জাহাজ অবস্থান করছে।
গত ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ কার্যকর করে মার্কিন নৌবাহিনী। যার ধারাবাহিকতায় এ পর্যন্ত অন্তত ৩৩টি জাহাজকে ভিন্ন পথে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ অবরোধ চলাকালে মার্কিন বাহিনী এ পর্যন্ত তিনটি জাহাজে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে সবশেষ অভিযানটি পরিচালিত হয় বুধবার (২২ এপ্রিল) রাতে। ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজে এ তল্লাশি চালানো হয় বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত ১৫টি জাহাজ থাকলেও বর্তমানে এ সংখ্যা বেড়ে ১৯টিতে দাঁড়িয়েছে। এই বহরের মূল নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়া ডেস্ট্রয়ার বহরে রয়েছে ইউএসএস বেইনব্রিজ, থমাস হাডনার, ফ্রাঙ্ক ই পিটারসেন জুনিয়র, ডেলবার্ট ডি ব্ল্যাক, মাইকেল মারফি, মিটশার, রাফায়েল পেরাল্টা, স্প্রুয়েন্স, মিলিয়াস, চার্চিল, ট্রক্সটন ও মাহান। এই অভিযানে আরও অংশ নিচ্ছে লিটোরাল কমব্যাট শিপ ইউএসএস ক্যানবেরা ও ইউএসএস তুলসা। পাশাপাশি ইউএসএস ত্রিপোলি, নিউ অরলিন্স ও রাশমোরের সমন্বয়ে গঠিত একটি উভচর যুদ্ধ দলও এই অঞ্চলে সক্রিয় রয়েছে।
এর বাইরে ভারত মহাসাগরে ইউএসএস জন ফিন, পিঙ্কনি, হিগিন্স, মাস্টিন, ম্যাকফাউল, জন এল ক্যানলি এবং সান্তা বারবারা নামক ৭টি জাহাজ আলাদাভাবে কৌশলগত কার্যক্রম পরিচালনা করছে।
সূত্র: সিএনএন