২০ কোটি ডলার মূল্যের অস্ত্র কিনছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশ থেকে নিক্ষেপযোগ্য উন্নত গোলাবারুদ সংগ্রহে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় ২০ কোটি ডলারের চুক্তি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনীর আকাশপথে সক্ষমতা নিরবচ্ছিন্ন রাখতে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এ গোলাবারুদ সরবরাহ করবে এলবিট।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম হারেটজ জানিয়েছে, মূলত যুদ্ধের প্রস্তুতি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতেই এ বিশাল অংকের চুক্তি করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেছেন, এ চুক্তি দেশের অস্ত্র ভাণ্ডার ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। এলবিট সিস্টেমস এক বিবৃতিতে বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে এবং তাদের তৈরি সরঞ্জামগুলো বিমানবাহিনীর সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জোরালো হচ্ছে তখনই অস্ত্র কেনার এ ঘোষণা এল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২ হাজার ৬৫২ জন নিহত এবং ১ লাখ ৭২ হাজার ৩২০ জন আহত হয়েছেন। এ মানবিক বিপর্যয়ের মুখে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মধ্যেই নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে তেল আবিব।
সূত্র: আল জাজিরা