শিরোনাম

ছাত্রদলের লাগাম টেনে ধরুন: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের লাগাম টেনে ধরুন: জামায়াত নেতা
জামায়াত নেতা মোঃ মোবারক হোসাইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন সরকারের উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন তা না হলে আওয়ামী লীগের চাইতেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা আয়োজিত জেলা অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠানে এমন কথা বলেন মোঃ মোবারক হোসাইন।

মোবারক হোসাইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রশিবির কোন ভুইফড় সংগঠন নয়। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংসদের নির্বাচিত প্রতিনিধি তারা। তারা অত্যন্ত ভদ্র কিন্তু যদি প্রতিরোধের সম্মুখীন হয়ে যান আপনারা পালায় কুল পাবেন না। কিরিচ আর চাপাতি নিয়ে আপনারা দাঁড়িয়ে ছিলেন, শূন্য হাতে নারায়ে তাকবীর স্লোগান দেয়া হয়েছিলো আপনারা টিকতে পারেন নাই। হুঁশিয়ার হয়ে যান, ছাত্রশিবিরের গায়ে হাত দিয়ে কেউ রেহায় পাই নাই। এদেশের আপামর জনসাধারণ ছাত্রশিবিরকে পছন্দ করে, ভালোবাসে সুতরাং এই সংগঠনের গায়ে হাত দিবেন না। ভবিষ্যৎ খুবই খারাপ হবে।

সম্মেলনটি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান (বাচ্চু) এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন।

/টিই/