ট্রাম্প বলছেন হরমুজ খোলা, বাস্তবে জাহাজ চলাচল কতটা স্বাভাবিক

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে সেখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেড়েছে জাহাজের নিরাপত্তাঝুঁকি ও বীমার খরচ।
এ পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হং কাও দাবি করেছেন, হরমুজ প্রণালী দিয়ে একটি বাণিজ্যিক জাহাজের একবার পারাপারের বীমা খরচ ৬৪ মিলিয়ন বা ৬ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ কয়েক শ কোটি টাকা।
গত মঙ্গলবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন। তবে তার দেওয়া এই অঙ্কের স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে বীমা খরচ নিয়ে আগে প্রকাশিত বিভিন্ন তথ্যের সঙ্গেও তার বক্তব্যের বড় ধরনের পার্থক্য রয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কার্যত শেষ হয়েছে এবং মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্যাংকারে হামলা, জাহাজ চলাচলে বিধিনিষেধ এবং বীমার উচ্চ খরচ বলছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
তাহলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের প্রকৃত অবস্থা কী? বীমার খরচই বা কেন এত বেড়েছে?
সিনেটের শুনানিতে কী বলেছিলেন হং কাও
মঙ্গলবার সিনেটের শুনানিতে ডেমোক্রেটিক সিনেটর এলিসা স্লটকিনের প্রশ্নের জবাবে হং কাও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের বীমার খরচ ব্যাপকভাবে বেড়েছে।
প্রথমে তিনি একবার জাহাজ পারাপারের জন্য ৫৪ হাজার ডলার বীমা খরচের কথা উল্লেখ করেন। পরে স্পষ্ট করেন, যুদ্ধের আগে এই খরচ ছিল ৫৪ হাজার ডলার। বর্তমানে তা বেড়ে ৬৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
কাওয়ের বক্তব্যের পর সিনেটর স্লটকিন বলেন, যুদ্ধের কারণেই এই ব্যয় বেড়েছে। এর ফলে বাণিজ্যিক জাহাজগুলো আগের মতো স্বাধীনভাবে চলাচল করতে পারছে না।
শুনানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর ওপর বাড়তি চাপের বিষয়টিও উঠে আসে। দীর্ঘ সময় ধরে নৌসদস্যদের মোতায়েন রাখা, সামরিক সম্পদের ওপর চাপ এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে আইনপ্রণেতারা উদ্বেগ জানান।
এ সময় ডেমোক্র্যাট সিনেটররা কাওয়ের বিরুদ্ধে ট্রাম্পের ইরাননীতির প্রতি অতিরিক্ত সমর্থন দেখানোর অভিযোগ তোলেন। একটি বিমানবাহী রণতরীতে আটজন নাবিকের আত্মহত্যার চেষ্টার পরও নৌসদস্যদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি তিনি যথাযথ গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন তারা।
নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিকের বিষয়ে জানতে চান। জবাবে কাও বলেন, ওই নাবিক আত্মহত্যার চেষ্টা করেননি এবং নিজেও তা স্বীকার করেছেন। তিনি লাইফ সেভার ব্যবহার করেছিলেন।
এ কথা শুনে গিলিব্র্যান্ড প্রশ্ন করেন, তাহলে ওই নাবিক কী করার চেষ্টা করছিলেন, সাঁতরে গুয়ামে যাওয়ার? পরে তিনি বলেন, নৌসদস্যদের ওপর মানসিক চাপের বিষয়টি কাও গুরুত্ব দিয়ে দেখছেন না। তার বক্তব্যকে অমানবিক বলেও মন্তব্য করেন এই সিনেটর।
বীমার খরচ নিয়ে কাওয়ের দাবি কতটা বিশ্বাসযোগ্য
যুদ্ধের সময় জাহাজের বীমার খরচ বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে একবার হরমুজ প্রণালী পারাপারের জন্য ৬৪ মিলিয়ন ডলারের বীমা প্রিমিয়ামের দাবি অস্বাভাবিক রকমের বেশি।
এখন পর্যন্ত এমন কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি, যেখানে দেখা গেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি সাধারণ বাণিজ্যিক জাহাজের বীমা খরচ এত বেশি।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের বিশ্লেষক মিশেল বকম্যান আল জাজিরাকে বলেন, কাও তার বক্তব্যে বীমার খরচের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি জানতে চান, কাও কি যুদ্ধঝুঁকি বীমার অতিরিক্ত প্রিমিয়ামের কথা বলেছেন? সাধারণত জাহাজের কাঠামোগত মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে এই প্রিমিয়াম নির্ধারণ করা হয়।
এ ক্ষেত্রে জাহাজের ধরন, মূল্য ও বীমার হার বিবেচনায় নেওয়া জরুরি।
গত জুলাইয়ে এসঅ্যান্ডপি গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হরমুজ প্রণালীসহ সংঘাতপ্রবণ অঞ্চলে জাহাজের যুদ্ধঝুঁকি বীমার প্রিমিয়াম বেড়ে জাহাজের কাঠামোগত মূল্যের ৭ দশমিক ৫ থেকে ১০ শতাংশে দাঁড়িয়েছে। যুদ্ধের আগে এই হার ছিল ১ থেকে ৩ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল বহনে সক্ষম একটি ট্যাংকারের বীমা খরচ প্রায় ২১ মিলিয়ন ডলার হতে পারে।
এ ছাড়া গত সেপ্টেম্বরে বার্তা সংস্থা রয়টার্স দুবাইভিত্তিক এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির (ইএনওসি) এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, হরমুজ প্রণালী দিয়ে একটি তেলের চালান পরিবহনের বীমা ও সংশ্লিষ্ট খরচ বেড়ে ১০ থেকে ২০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
অর্থাৎ, বিভিন্ন সূত্রে বীমা ও পরিবহন ব্যয় বৃদ্ধির তথ্য পাওয়া গেলেও হং কাওয়ের বলা ৬৪ মিলিয়ন ডলারের অঙ্কটি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
কেন বাড়ছে বীমার খরচ
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো এখন ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌমাইনের হামলার ঝুঁকিতে রয়েছে। এ কারণে জাহাজমালিক ও বীমা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি ঝুঁকি বিবেচনায় নিয়ে বীমার প্রিমিয়াম নির্ধারণ করতে হচ্ছে।
যুদ্ধঝুঁকি বীমা মূলত সামরিক সংঘাতের কারণে জাহাজের ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা দেয়। এর খরচ নির্ভর করে জাহাজের মূল্য, বহন করা পণ্যের ধরন এবং সংশ্লিষ্ট এলাকায় হামলার আশঙ্কার ওপর।
বীমার খরচ বেড়ে গেলে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোও সেই বাড়তি ব্যয় পণ্য পরিবহনের ভাড়ার সঙ্গে যুক্ত করে। এর প্রভাব পড়ে জ্বালানি ও অন্যান্য পণ্যের দামে। ফলে হরমুজ প্রণালীর সংকট শুধু মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নয়, বিশ্ববাজারেও প্রভাব ফেলতে পারে।
হরমুজ প্রণালী কি আসলেই খোলা
সংক্ষিপ্ত উত্তর হলো, প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ নেই। তবে যুদ্ধের আগের মতো অবাধ ও স্বাভাবিকও নয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
১১ নভেম্বর শেষ হওয়া সাত দিনে সংস্থাটি প্রণালী দিয়ে মোট ৩০৮টি জাহাজের চলাচল নথিভুক্ত করেছে। এর মধ্যে ১৬৯টি জাহাজ প্রণালীতে প্রবেশ করেছে এবং ১৩৯টি জাহাজ বেরিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন নৌবাহিনীর পাহারা এবং ইরানের বন্দরগুলোতে অবরোধের মাধ্যমে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করা হয়েছে। তবে ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান বলছে, প্রণালী দিয়ে কোন জাহাজ চলাচল করবে, তা নিয়ন্ত্রণ করছে তারাই।
ইরান জাহাজগুলোকে নির্ধারিত পথ ব্যবহার এবং দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচলের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভারত, চীন, ইরাক ও কাতার থেকে আসা কিছু জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে।
ইরানের নির্ধারিত পথ দিয়ে চলাচল করতে গেলে জাহাজগুলোকে দেশটির উপকূলের আরও কাছ দিয়ে যেতে হয়। ফলে নিরাপত্তাঝুঁকিও বেড়েছে।
সম্প্রতি এই ঝুঁকির কয়েকটি ঘটনা সামনে এসেছে। সোমবার ইউকেএমটিও দুটি ট্যাংকারে হামলার খবর জানায়। এর মধ্যে ওমানের কাছে একটি জাহাজ হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় এবং সেটি অচল হয়ে পড়ে।
পরদিন ইরানের সামরিক বাহিনী দাবি করে, আরও তিনটি ট্যাংকার নৌমাইনের ওপর দিয়ে চলাচল করেছে।
এদিকে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছের ইরানের কেশম দ্বীপে হামলা চালায়। এতে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান আইজির প্রধান বাজার বিশ্লেষক ক্রিস বোশাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে স্বাভাবিকভাবে খোলা বলা যায় না।
তিনি আল জাজিরাকে বলেন, নাবিকেরা ঝুঁকি নিয়ে চলাচল করতে রাজি হলেই কেবল এই পথ ব্যবহার করা সম্ভব হচ্ছে। যুদ্ধের আগের পরিস্থিতির সঙ্গে এর কোনো তুলনা চলে না।
বোশাম্পের মতে, এখন পর্যন্ত বড় ধরনের জ্বালানিসংকট এড়ানো সম্ভব হলেও সংঘাত দীর্ঘ হলে বিশ্ববাজারে এর প্রভাব আরও বাড়বে। একই সঙ্গে বিকল্প পরিবহনব্যবস্থা গড়ে তোলার প্রবণতাও বাড়বে।
এই সংকট কাটাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাবের সীমাবদ্ধতা মেনে নিতে হবে বলেও মনে করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের ইচ্ছামতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না।
সব মিলিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও সেখানে স্বাভাবিক নৌবাণিজ্য ফিরে আসেনি। জাহাজের নিরাপত্তাঝুঁকি, বাড়তি বীমা খরচ এবং যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি নিয়ন্ত্রণের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।