মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

সিটিজেন জার্নাল ডেস্ক

টানা প্রায় ৩ মাস অবস্থানের পর মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপান-ভিত্তিক বিমানবাহী রণতরিটি এখন মার্কিন সপ্তম নৌবহরের অপারেশনাল এলাকায় রয়েছে। তবে এর সঙ্গে কোন কোন যুদ্ধজাহাজ ফিরেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালনাধীন এলাকায় পৌঁছেছিল জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।
এদিকে জর্জ ওয়াশিংটন চলে যাওয়ার আগে রবিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। অন্যদিকে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে।
জর্জ ওয়াশিংটন তার নিজ বন্দর জাপানের ইয়োকোসুকায় ফিরে যাচ্ছে, নাকি পথে কোনো বন্দরে থামবে, তা স্পষ্ট নয়। বিমানবাহী রণতরিটি মে মাসের শেষের দিকে ইয়োকোসুকা থেকে যাত্রা শুরু করেছিল।
জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গত ৩ মাস ধরে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি ছিল না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হয়। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই পদক্ষেপটি নেওয়া হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি

মার্কিন রণতরি আব্রাহাম লিঙ্কনের ৮ সেনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন