যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো হামলার ‘অকল্পনীয়’ জবাবের হুঁশিয়ারি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো হামলার ‘অকল্পনীয়’ জবাবের হুঁশিয়ারি ইরানের
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আলী আবদুল্লাহি

ইরানের ওপর যেকোনো নতুন হামলা হলে আরও কঠোর ও অকল্পনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিশানা করতে আরও বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করার কথা জানানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আলী আবদুল্লাহি এক বার্তায় জানান, তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জ্যেষ্ঠ কমান্ডারদের প্রতি নির্দেশনা দেওয়ার পর তিনি বলেন, আমরা ভৌগোলিক সীমা ছাড়াই প্রচণ্ড শক্তি ও তীব্রতার সঙ্গে শত্রুর জবাব দেব।

ইরানের রেভল্যুশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্সের প্রাক্তন এ ডেপুটি কমান্ডার জানান, সেনাবাহিনীর নতুন তৈরি করা লক্ষ্যবস্তুর তালিকায় আগের চেয়ে অনেক বড় ভৌগোলিক অঞ্চল জুড়ে শত্রুপক্ষের নানা সম্পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ এলে ইরান চুপ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো নতুন হামলার জবাব নতুন কৌশল এবং অকল্পনীয়ভাবে দেওয়া হবে। আবদুল্লাহি আরও যোগ করেন, এ লড়াইয়ের সমাপ্তি কীভাবে হবে তা তেহরানই নির্ধারণ করবে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

/এমএকে/