৫ শতাধিক গোপন বাঁধ নির্মাণ ইরানের, যা বলছেন গবেষকেরা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরান জুড়ে ছড়িয়ে থাকা শত শত বাঁধ আর পানি স্থানান্তর প্রকল্পের পেছনে কি কেবলই কৃষি বা জনকল্যাণমূলক উদ্দেশ্য রয়েছে, নাকি লুকিয়ে আছে গোপন সামরিক ছক- এমন প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক গবেষকদের। তাদের সন্দেহ, এসব অবকাঠামোর একটি অংশ হয়তো ইরানের মাটির নিচে থাকা গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে এতথ্য সামনে এনেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের। গবেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে এক কৌতূহলোদ্দীপক তথ্য। ইরানের পানি অবকাঠামোগুলো ঠিক যেসব এলাকায় অবস্থিত, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোর অবস্থানের সঙ্গে তার বেশ মিল পাওয়া যাচ্ছে। যদিও দুইয়ের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো শতভাগ নিশ্চিত নয়। পুরো বিষয়টিই আপাতত পারিপার্শ্বিক তথ্য ও অনুমানের ওপর দাঁড়িয়ে আছে বলে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।
জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরির নেতৃত্বে একটি দল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান চিহ্নিত করেছে। চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার মানচিত্রের সঙ্গে এ বাঁধগুলোর অবস্থান মেলাতে গিয়ে অবাক হন শোকরি। তিনি দেখেন, মানচিত্রের দুটো চিত্রই প্রায় মিলে যাচ্ছে। এ বিশেষজ্ঞ বলেন, বিষয়টি সবসময়ই আমার কাছে ধাঁধার মতো ছিল। তারা এত বেশি বাঁধ কেন নির্মাণ করছিল? বিমান হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণের পর তার মনে নতুন আরেকটি সন্দেহ দানা বাঁধে। তিনি প্রশ্ন তোলেন, যেখানে বাঁধ রয়েছে, তার কাছাকাছিই কেন ক্ষেপণাস্ত্র হামলা হতে দেখা যাচ্ছে?
প্রতিবেদনে সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হয়েছে। তাদের মতে, মাটির নিচে থাকা বিশাল সব সামরিক স্থাপনা সচল রাখতে নিয়মিত পানি ও বিদ্যুতের জোগান অত্যন্ত জরুরি। ইরানের এ গোপন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি, মজুত রাখা এবং উৎক্ষেপণের সব ব্যবস্থাই রয়েছে। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ খুঁড়ে এসব স্থাপনা এমনভাবে বানানো হয়েছে যেন বাইরে থেকে সহজে আঘাত হানা না যায়।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচ মনে করেন, নিজস্ব পানি ও বিদ্যুতের উৎস থাকলে যুদ্ধের সময় বা জরুরি মুহূর্তে ইরানের সামরিক ঘাঁটিগুলো জাতীয় গ্রিড বা সাধারণ অবকাঠামোর ওপর নির্ভর না করেই টিকে থাকতে পারবে। তার ভাষায়, জরুরি সেবার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যাতে দেশের সামগ্রিক অবকাঠামোর ওপর নির্ভরশীল না থাকে, তা নিশ্চিত করার যথেষ্ট কারণ তেহরানের রয়েছে।
সব মিলিয়ে বাঁধ ও পানি প্রকল্পগুলোর সঙ্গে সামরিক ঘাঁটির সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে গবেষকেরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। আপাতত মানচিত্রের অবস্থানগত মিল আর বিশেষজ্ঞদের যৌক্তিক অনুমানই এ আলোচনার মূল ভিত্তি হয়ে আছে।
সূত্র: সিএনএন

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘অমীমাংসিত সংঘাতে’ রূপ নিচ্ছে