রূপপুরের নিরাপত্তায় আইএইএর ৫ সুপারিশ

রূপপুরের নিরাপত্তায় আইএইএর ৫ সুপারিশ
সিটিজেন জার্নাল ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি আরও জোরদার করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এ জন্য পাঁচটি ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে সংস্থাটির বিশেষজ্ঞ দল। এর মধ্যে রয়েছে জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব নির্ধারণ, বিকিরণ পর্যবেক্ষণ জোরদার এবং পূর্ণাঙ্গ জরুরি মহড়ার আয়োজন।
বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইএইএ জানায়, গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ১০ দিনের একটি বিশেষজ্ঞ দল জরুরি প্রস্তুতি পর্যালোচনা করে। সংস্থাটির আন্তর্জাতিক নিরাপত্তামানের আলোকে দেশের পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।
বাংলাদেশ সরকারের অনুরোধে এ পর্যালোচনা মিশনের আয়োজন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
পরিদর্শনকালে বিশেষজ্ঞ দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ঘুরে দেখে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা সরকারি সংস্থা, পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে।
পর্যালোচনায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিদ্যমান ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে আইএইএ। সংস্থাটির মতে, মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা এই ব্যবস্থার সঙ্গে পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যুক্ত করা সম্ভব।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জরুরি চিকিৎসাসেবার জন্য পৃথক ক্লিনিক এবং অগ্নিনির্বাপণকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাকেও প্রশংসা করেছে বিশেষজ্ঞ দল। ক্লিনিকটিতে চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ রয়েছে। এ ছাড়া বাস্তব পরিস্থিতির অনুকরণে অগ্নিনির্বাপণকর্মীদের প্রশিক্ষণ দিতে উন্নত সিমুলেটর স্থাপন করা হয়েছে।
আইএইএর পাঁচ সুপারিশ
আইএইএর প্রথম সুপারিশে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত এ বিষয়ে জরুরি পরিকল্পনা ও কর্মপদ্ধতি চূড়ান্ত করার পাশাপাশি সেগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বলা হয়েছে।
দ্বিতীয় সুপারিশে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দায়িত্ব ও কাজের পরিধি স্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং জরুরি সময়ে একটি কেন্দ্রীয় নির্দেশনা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয় সুপারিশে আন্তর্জাতিক নিরাপত্তামান অনুসরণ করে জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার কথা বলা হয়েছে। এ প্রক্রিয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা সব সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষকে যুক্ত করার তাগিদ দিয়েছে বিশেষজ্ঞ দল।
চতুর্থ সুপারিশে বিকিরণ পর্যবেক্ষণ, জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের কথা বলা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পর প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো কর্মীদের চিকিৎসাসহায়তা, সাধারণ মানুষকে সঠিক তথ্য জানানো এবং আন্তর্জাতিক পর্যায়ে জরুরি পরিস্থিতির তথ্য আদান-প্রদানের ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।
পঞ্চম সুপারিশে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ে নিয়মিত মহড়া ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজনের পরামর্শ দিয়েছে আইএইএ। এর মাধ্যমে বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির মূল্যায়ন ও জরুরি পরিস্থিতি মোকাবিলা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার এ পর্যালোচনা মিশনে নেতৃত্ব দেন। দলে অস্ট্রিয়া, বুলগেরিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, লাটভিয়া, নরওয়ে, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা অংশ নেন।
আইএইএর বিজ্ঞপ্তিতে মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আন্তর্জাতিক নিরাপত্তামান অনুযায়ী পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বাড়াতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আলোচনায় ইতিবাচক ও গঠনমূলক মনোভাব দেখা গেছে। ভবিষ্যতেও এই প্রস্তুতি ধরে রাখতে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং নিয়মিত মহড়া চালিয়ে যাওয়া জরুরি।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতির এই সময়ে পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। আইএইএর এই মিশনের মাধ্যমে দেশের বর্তমান প্রস্তুতি মূল্যায়ন, দুর্বলতা চিহ্নিত এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সরকার একটি কর্মপরিকল্পনা তৈরি করবে। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করা হবে।
এদিকে আইএইএর পর্যালোচনা শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এর ২৯ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে।
এর আগে গত ২৯ অক্টোবর প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার অনুমোদন দেয় বায়েরা।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।