ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুরের ঘটনায় নিন্দা

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
মুসাদ্দিকের বাড়িতে হামলাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছে ডাকসু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের আগে মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তাঁর ফুফুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েক দিন ধরেই মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অবিলম্বে এ ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার পূর্ববর্তী উসকানি ও হুমকির বিষয়টি তদন্ত করে এর নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মুসাদ্দিক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এদিকে হামলার পর ফোন করে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সার্বিক খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মুসাদ্দিকের বাড়িতে আগুন দেওয়া হয়। দুপুরের দিকে ভাঙচুর ও লুটপাট করা হয়।
ঘটনার বিষয়ে মুসাদ্দিক আলী আজ রাতে অভিযোগ করে বলেন, ‘সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে। ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’