শিরোনাম

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর গ্রিনরোডে গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট রওনা হলেও পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট রওনা হয়। গ্রিন লাইফ হাসপাতালের ভবনের ৬ এবং ৭ তলায়সামান্য ধোঁয়া তৈরি হয়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

প্রাথমিকভাবে ইন্টারনেট বক্স থেকে আগুনের সূত্রপাত ঘটেছে জানিয়েছে সূত্রটি।

/এসবি/