শিরোনাম

‘বন্ধু’ দেশগুলো থেকে ফি নেবে না ইরান

সিটিজেন ডেস্ক
‘বন্ধু’ দেশগুলো থেকে ফি নেবে না ইরান
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

‘বন্ধু’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ইরান রাশিয়াসহ ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে হরমুজ প্রণালি পারাপারের জন্য শুল্ক ছাড় দিয়েছে।

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি। এই তালিকায় রাশিয়াও রয়েছে। তবে ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’

তিনি আরও জানান, বর্তমানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বন্ধু’ দেশগুলোর জন্য দেওয়া এই সুবিধা ব্যবহারের চেষ্টা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় তেহরান। এ সময় বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। এছাড়াও প্রণালিটিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছে দেশটি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/