শিরোনাম

১৫০ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের টিকিট

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৫০ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের টিকিট
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। এই ম্যাচগুলোর টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে দেড়শ টাকা, আর সর্বোচ্চ ১৫০০ টাকা।

অনলাইনেই পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যে কেউ।

বিসিবি জানিয়েছে, পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দেড়শ টাকা। আর পশ্চিম গ্যালারির টিকিট ২৫০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

আর গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা করে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ১৫০০ টাকা।

উল্লেখ্য, আগামী ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

/জেএইচ/