শিরোনাম

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো গ্রিস

সিটিজেন ডেস্ক
৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো গ্রিস
ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে এ ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, শুক্রবার ভোর ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে। এটি ক্রিট দ্বীপের উপকূলীয় শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা বেশি থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়়ে পড়ে। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই দেশটিতে গত ২০২৫ সালেও বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিস ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় স্থানীয় ও পর্যটকদের।

সূত্র: খালিজ টাইমস

/এমএকে/