নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ‘সন্ত্রাসবিরোধী’ পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমআর নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই পদযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রার আগে ছাত্র সংগঠনটির সভাপতি মুনতাছির আহমাদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংকট রয়েছে, সেগুলোকে নিরসন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের মতো নতুন কোনো সন্ত্রাস দেখতে চাই না। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই।
তিনি আরও বলেন, নতুন করে ছাত্রদল এবং ছাত্রশিবির যদি আবারও সন্ত্রাসী কার্যক্রম, হল দখল, সিট বাণিজ্য এবং শিক্ষার্থীদেরকে নির্যাতন করে; তাহলে আমরা সবাই মিলে তাদের প্রতিহত করবো।
ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে মুনতাছির বলেন, আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। ক্যাম্পাসকে নিরাপদ হিসেবে গড়ে তুলি।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাস এবং শিক্ষা একসাথে চলতে পারে না। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। ছাত্র রাজনীতির সহাবস্থান থাকুক, এটা আমরা চাই। আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম এবং নৈরাজ্য চাই না। আমরা আধিপত্য এবং গুপ্ত রাজনীতিও চাই না।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।