ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা

সিটিজেন ডেস্ক

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রবিবার (২৯ মার্চ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। দেশটিতে আরো হামলা চালানোরও হুমকি দেওয়া হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর হুতি অংশের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রাম বার্তায় বলেছেন, ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এসব হামলা ইরান ও হিজবুল্লাহর নিজ নিজ সামরিক অভিযানের সঙ্গে একই সময়ে চালানো হয়েছে। এটি সফলভাবে তার উদ্দেশ্য সাধন করেছে।
তিনি বলেন, যতক্ষণ না এই অপরাধী শত্রু তার হামলা ও আগ্রাসন বন্ধ করছে, ততক্ষণ আগামী দিনগুলোতে আরও হামলা চালানো হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। গতকাল শনিবার (২৮ মার্চ) ইসরাইলের দিকে হুতিরা তাদের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে। এর কয়েক ঘণ্টা পর, ইসরাইলি ও মার্কিন গণমাধ্যমে হুতিদের দ্বিতীয় দফা হামলার খবর প্রকাশের পর মুখপাত্র ইয়াহিয়া সারির এ বার্তা আসে।
হুথিরা ঘোষণা করেছে, ইরানে মার্কিন-ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আমরা নিশ্চিত করছি যে, সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য আমাদের হাত ট্রিগারেই রয়েছে।