মার্কিন বিমান হামলায় ৩ ইরানি পাইলট নিহত

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিন সামরিক পাইলট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে নৌবাহিনীর দুই কর্মকর্তা মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং বিমান বাহিনীর সদস্য হোসেইন মাহদাভিয়ান রয়েছেন। তবে ঠিক কোন পরিস্থিতিতে এবং কোথায় এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
এর আগে ১ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে দায়িত্ব পালনকালে মার্কিন হামলায় আমিরহোসেন সেলিমজাদেহ নামে ইরানের নৌবাহিনীর আরেক সদস্য প্রাণ হারান। দেশটির প্রশাসনের হিসেব অনুযায়ী, ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে চালানো দফায় দফায় মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।
নিহতদের তালিকায় দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে চারজন এবং খুজেস্তানে সাতজন রয়েছেন। পাশাপাশি কেরমানশাহ প্রদেশে রেভল্যুশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্সের চার সদস্য এবং লাভান দ্বীপে বাসিজ আধাসামরিক বাহিনীর তিন সদস্য এসব হামলায় মারা যান।
প্রায় এক মাসের সাময়িক বিরতির পর ৩০ আগস্ট লারাক দ্বীপে মার্কিন আক্রমণের মধ্য দিয়ে নতুন করে এ সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।
সূত্র: আনাদোলু এজেন্সি

মার্কিন বিমান হামলায় ইরানি নৌবাহিনীর ৬ সদস্য নিহত