দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবদুল বারীকে ঢাকায় আনা হচ্ছে

জয়পুরহাট সংবাদাতা

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের শিবগঞ্জের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ফিরোজা বিবি নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগমকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, বেলা ১টার দিকে প্রতিমন্ত্রী অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। দুর্ঘটনার কারণে তিনি জয়পুরহাটে নির্ধারিত কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সফরে জয়পুরহাটে যাওয়ার পথে গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে এক নারী চলে আসেন। একপর্যায়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জানান, প্রতিমন্ত্রীর কোনো হাড় ভাঙেনি। তার ডান পায়ে সফট টিস্যু ইনজুরি হয়েছে। এ ছাড়া হাত, কাঁধ ও ঘাড়ে সাময়িক আঘাত পেয়েছেন। পায়ে ‘শর্ট লেগ’ প্লাস্টারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি