সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সমাজের অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী
ঝিনাইদহ সংবাদদাতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। আমরা সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিলো। অশুভ শক্তি ও সব অপশক্তির বিনাশের উদ্দেশ্যে তার জন্ম হয়। আমরা যখন দেশের সব অপশক্তির বিরুদ্ধে কাজ করব, কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।
তিনি বলেন, ধর্মের প্রতি আপনাদের যে আস্থা-বিশ্বাস সেই জায়গাটাতে আপনাদের সঙ্গে আমি সংহতি প্রকাশ করতে এসেছি। আপনারা আপনাদের উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী