৩১ বছর বয়সেই অবসর নিলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরেন্তে। ২০২৬ বিশ্বকাপ সাফল্যের স্মৃতি সঙ্গী করেই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন ৩১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
আতলেতিকো মাদ্রিদের এই তারকার হঠাৎ অবসরের সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছে ফুটবল বিশ্ব। ২০২০ সালে স্পেনের জার্সিতে অভিষেক হয় লরেন্তের। ৬ বছরে জাতীয় দলের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে লা রোহা স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই ডিফেন্ডার, যদিও ফাইনালে মাঠে নামার সুযোগ হয়নি তার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে অবসরের ঘোষণা দিয়ে লরেন্তে লিখেছেন, ‘আমি উপলব্ধি করতে পারছি যে আমি এখনও বেশ তরুণ এবং হয়তো ভালো খেলা চালিয়ে গেলে এই জার্সিতে আরও অনেক বছর সামনে বাকি ছিল আমার।’
হঠাৎ অবসরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি আপনাদের অনেকেই এটি বুঝতে পারবেন না এবং বাইরে থেকে দেখলে আমিও হয়তো এটি বুঝতে পারতাম না। তবে এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন একটি সিদ্ধান্ত যা আমি খুব ভেবেচিন্তে নিয়েছি।’