আমেরিকানদের একেবারেই বিশ্বাস করি না: ইরানের প্রধান বিচারপতি

সিজেডএন ডেস্ক

যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মধ্যেই ইরানের প্রধান বিচারপতি বলেছেন, আমরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করি না।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না। এই অবিশ্বাসের উৎস হলো ঐতিহাসিক ঘটনা ও বাস্তবতা।
তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান ‘শত্রুদের শিরশ্ছেদ করতে এবং আগ্রাসনকারীদের হাত কেটে ফেলতে সফল হয়েছে’।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি, মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানকে নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদের একজন ছিলেন মোহসেনি এজেই।
সূত্র: আল জাজিরা

সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষায় অভিনব কৌশল ইরানের