হরমুজে ইরানের সঙ্গে সংঘাত এড়াতে চায় যুক্তরাষ্ট্র: হেগসেথ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০: ১৬

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র—এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, প্রণালিতে ইরানের ‘অবৈধ নিয়ন্ত্রণ’ ভাঙতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটনের পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হেগসেথ জানান, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপরিবহনকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো শিপিং চলাচলকে সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষা দেওয়া। এ প্রক্রিয়ায় হরমুজ প্রণালি সচল রাখার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।
সংঘাত এড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে পিট হেগসেথ বলেন, ‘আমরা কোনো সংঘর্ষ চাই না। তারা দাবি করছে যে তারা প্রণালি নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে তা নয়।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/