রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
উখিয়া-টেকনাফ সংবাদদাতা

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০: ০৯

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে রামু থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সকাল ৬টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
সকাল সাড়ে ৯টার দিকে দিকে বড় ধলিরছড়া এলাকার বাসিন্দা আমির হোসেন ওরফে কালাবাঁশি (২৭)-এর বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: আমির হোসেন (২৭), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নুর।
পুলিশের দাবি, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি একনলা সচল বন্দুক, তাজা ও খালি এ্যামুনেশন, শটগানের কার্তুজ, কিরিচ, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার রড, পাইপ, বিভিন্ন কাটিং ও গ্রাইন্ডিং যন্ত্র, হাতুড়ি, প্লায়ার্সসহ নানা ধরনের সরঞ্জাম।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এমআর/