শিরোনাম

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

সিটিজেন ডেস্ক
চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ
মো. মাসুদ আলম। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন।

রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

/এসআর/