সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট নয় বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় দুজন মৃত্যুবরণ করেন।
সর্বশেষ গতকাল সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়।
এদিকে, এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৪৪৩ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু