আরব আমিরাতকে হুমকি ইরানের

আরব আমিরাতকে হুমকি ইরানের
সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) হুমকি দিয়েছে ইরান। দেশটির একটি সামরিক সূত্র জানিয়েছে, আমিরাত যদি ইরানের বিরুদ্ধে কোনো ‘অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপ নেয়, তবে দেশটির সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছে ওই সূত্র।
এদিকে উপসাগরীয় অঞ্চলের এই উত্তেজনার দিকে কড়া নজর রাখছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের সেনাবাহিনী বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা।
তবে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সাধারণ নাগরিকদের জন্য যুদ্ধকালীন নির্দেশনায় নতুন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, জনসমাগমের ওপর যে বিধিনিষেধ থাকে, তা আপাতত আগের মতোই বজায় থাকছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের