একটি বাক্যের উপন্যাস ‘অ্যাঞ্জেল ডাউন’-এর পুলিৎজার জয়

সিটিজেন ডেস্ক

প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে লেখা ‘অ্যাঞ্জেল ডাউন’ উপন্যাসের জন্য এবারের পুলিৎজার পুরস্কার জিতেছেন ড্যানিয়েল ক্রাউস। প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কেবল একটি মাত্র অবিচ্ছিন্ন বাক্য দিয়ে এ উপন্যাস লিখেছেন তিনি।
সোমবার (৪ মে) ২০২৬ সালের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবেও খ্যাত।
কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
ফিকশন বিভাগে ড্যানিয়েল ক্রাউস তার উপন্যাস ‘অ্যাঞ্জেল ডাউন’-এর জন্য পুরস্কার পেয়েছেন।
ড্রামা বিভাগে বেস উল তার নাটক ‘লিবারেশন’-এর জন্য পুরস্কার পেয়েছেন। তার এই নাটকে ১৯৭০-এর দশকের নারীবাদী আন্দোলন ও নারীর সংগ্রাম উঠে এসেছে।
ইতিহাস বিভাগে জিল লেপোর তার বই ‘উই দ্য পিপল: আ হিস্ট্রি অব দ্য ইউএস কনস্টিটিউশন’-এর জন্য সম্মাননা পেয়েছেন। বইটিতে যুক্তরাষ্ট্রের সংবিধানের ইতিহাস বিশদভাবে বর্ণনা করা হয়েছে।
জীবনী বিভাগে অ্যামান্ডা ভেইল তার গ্রন্থ ‘প্রাইড অ্যান্ড প্লেজার: দ্য স্কাইলার সিস্টার্স ইন অ্যান এজ অব রেভল্যুশন’-এর জন্য পুরস্কার পেয়েছেন। স্মৃতিকথা বিভাগে ইয়িইউন লি তার বই ‘থিংস ইন নেচার মিয়ারলি গ্রো’-এর জন্য স্বীকৃতি পেয়েছেন।
সাধারণ নন-ফিকশন বিভাগে ব্রায়ান গোল্ডস্টোন তার বই ‘দেয়ার ইজ নো প্লেস ফর আস: ওয়ার্কিং অ্যান্ড হোমলেস ইন আমেরিকা’-এর জন্য পুরস্কার পেয়েছেন। তার লেখায় কর্মজীবী মানুষের গৃহহীনতার বাস্তবতা তুলে ধরা হয়েছে।
কবিতা বিভাগে জুলিয়ানা স্পাহর তার কাব্যগ্রন্থ ‘আর্স পোয়েটিকাস’-এর জন্য পুলিৎজার জিতেছেন।
সংগীত বিভাগে গ্যাব্রিয়েলা লেনা ফ্র্যাঙ্ক তার সিম্ফনিক রচনা ‘পিকাফ্লর: আ ফিউচার মিথ’-এর জন্য পুরস্কার পেয়েছেন।

ট্রাম্পের প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে পুলিৎজার জিতলো রয়টার্স