শিরোনাম

জুনে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: ড. খলিলুর

নিজস্ব প্রতিবেদক
জুনে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: ড. খলিলুর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তিনি নিজেও চীন সফরে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।

ড. খলিলুর রহমান বলেন, চীন ও ভারতের মতো ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর সফরসূচি নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের সময়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

/এসবি/